মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

দশ(১০) বছর পুনর্মিলনী দাওয়াত

 চরতী ইসলামী সমাজ কল্যান ফাউন্ডেশনের দশ(১০) বছর পুনর্মিলনী সুন্দর ও সফল হোক।



সকলের প্রতি দাওয়াত রইল ।

                                ________^________

আয়োজনে,

চরতী ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশন।

                  ______________©________________

শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য প্রস্তুতি প্রোগ্রাম

 বিসমিল্লাহির রাহমানির রাহিম

তারিখঃ- ০৯-১১-২০২৪

চরতী ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য প্রস্তুতি প্রোগ্রাম করা হচ্ছে। প্রোগ্রাম উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের দ্বায়িত্বশীল, সদস্যবৃন্দ ও কার্যকরী পরিষদ সদস্য... 




আমরা খুবই আনন্দিত যে ১০ বছর আপনাদের সেবা করতে পেরে, ইনশাআল্লাহ আগামীতেও আপনাদের সেবাই নিয়োজিত থাকার চেষ্টা করব।


সমাজ সংস্কার ও মানব সেবা আমাদের প্রধান লক্ষ্য


___________©___________

বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

২০১৫ থেকে ২০২৪ পর্যন্ত সভাপতি তালিকা

২০১৫ থেকে ২০২৪ পর্যন্ত সভাপতি তালিকা 


সেশন - 2015-16

নামঃ- মোহাম্মদ নাজিম উদ্দীন 

পিতাঃ- ইসহাক মিয়া

পেশাঃ- মাদ্রাসায় জব (বর্তমান)

বাড়িঃ- দক্ষিণ চরতী, ৭নং ওয়ার্ড. 


চরতী ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশন ২০১৫ সালে প্রতিষ্টার পর মোহাম্মদ নাজিম উদ্দীনকে সভাপতির দ্বায়িত্ব দেওয়া হয়। নাজিম উদ্দীন সততার সাথে 2015-16 সেশন দ্বায়িত্ব শেষ করেন।বর্তমান সংগঠনের সাথে কার্যকরী পরিষদ সদস্য হিসাবে আছেন।

সেশন - 2017
 নামঃ- সামশুদ্দিন আরফাত

 পিতাঃ- মোহাম্মদ বশির

 পেশাঃ- দুবাই প্রবাসী (বর্তমান)

 বাড়িঃ- দক্ষিণ চরতী, ৭নং ওয়ার্ড



নাজিম উদ্দীন সভাপতির দ্বায়িত শেষ করার পর সংগঠনের সবার মতামতে সামশুদ্দিন আরফাত কে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। সভাপতির দ্বায়িত নেওয়ার ১ বছর পর দুবাই চলে যায়। দুবাই যাওয়ার আগে সামশুদ্দিন আরফাত সভাপতি পদ থেকে পদ ত্যাগ করেন।



  
সেশন:- 2018-20
  নামঃ- তারেকুল ইসলাম

  পিতাঃ- নুর মুহাম্মদ

  পেশাঃ-ছাত্র (বর্তমান)

  বাড়িঃ- দক্ষিণ চরতী, ৭নং ওয়ার্ড



সামশুদ্দিন আরফাত দুবাই যাওয়ার পর মোহাম্মদ তারেকুল ইসলামকে দ্বায়িত্ব দেওয়া হয় সভাপতির। তারেকুল ইসলাম সততার সাথে টানার ২ বছর সভাপতির দ্বায়িত পালন করেন। বর্তমান কার্যকরী পরিষদ সদস্য হিসাবে আছেন।

সেশন:- 2020-2022
নামঃ-রুহুল্লাহ সাঈদ

পিতাঃ- মোস্তাক আহমদ

পেশাঃ- সৌদিয়া প্রবাসী (বর্তমান)

বাড়িঃ- দক্ষিণ চরতী, ৭নং ওয়ার্ড


তারেকুল ইসলাম এর পর রুহুল্লাহ সাঈদকে সভাপতির দ্বায়িত দেওয়া হয়। রুহুল্লাহ সাঈদ সততার সাথে ২ বছর সভাপতিত্ব পালন করেন। সভাপতি থাকা অবস্তায় সেই প্রবাসে চলে যায়। বর্তমান কার্যকরী পরিষদ সদস্য হিসাবে আছেন।

সেশন:- 2022-24
  নামঃ- সামির হোসাইন তকি
 
  পিতাঃ- আবুল কালাম চৌধুরী

  পেশাঃ- ছাত্র (বর্তমান)

  বাড়িঃ- চৌধুরী বাড়ি, মাধ্যম পাড়া, ৮নং ওয়ার্ড



রুহুল্লাহ সাঈদ প্রবাসে যাওযার পর সামির হোসাইন তকি কে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। সামির হোসাইন তকি এখন পর্যন্ত সভাপতি দ্বায়িতে আছেন। জানুয়ারি ২০২৫ আবার কমিটি গঠন করা হবে।


________________©_______________



 

সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

আগামী ডিসেম্বর মাসেই আমাদের এক সাথে চলার ১০ বছর পূর্ণ হতে চলছে (আলহামদুলিল্লাহ)

 যেখানে ছোট থাকতে ছেলেরা খেলাধুলায় মেতে থাকতো সেখানে আমরা ছিলাম সমাজ পরিবর্তনের সপ্ন নিয়ে। সেই সপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকতে আমরা চরতী ইসলামি সমাজ কল্যান ফাউন্ডেশন 'কে সাথে নিয়ে এগিয়ে চলছি। 


আগামী ডিসেম্বর মাসেই আমাদের এক সাথে চলার ১০ বছর পূর্ণ হতে চলছে আলহামদুলিল্লাহ 



১০ বছর পূর্ণ হওয়াতে আমাদের পরবর্তী কর্মসুচি কি হবে সেই বিষয়ে এবং আমাদের সব সদস্য এবং দ্বায়িত্বশীল'দের নিয়ে মিলনায়তনে প্রস্তুতি প্রোগ্রাম।

রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

চরতী ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের দ্বায়িত্বশীলবৃন্দ জামায়াত নেতা শাহাজান চৌধুরীর সাথে সাক্ষাত....

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর  নবনির্বাচিত  আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎএ চরতি ইসলামি সমাজ কল্যাণ ফাউন্ডেশনের দ্বায়িত্বশীবৃন্দ।



তারিখঃ- 28/10/2024

সাথে ছিলেন চরতী ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ সামির হোসেন তকি, সেক্রেটারি এনামুল হক ও অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মাহি এবং উক্ত সংগঠনে প্রতিষ্টাকালীন সদস্য নাজিম উদ্দিন

রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

সংগঠনের উপদেষ্টা দুবাই প্রবাসী মোহাম্মদ মহিউদ্দিনের সাথে দেখা করলেন সংগঠনের দায়িত্বশীলবৃন্ধ

 আস্সালামু আলাইকুম , 

আলহামদুলিল্লাহ চরতী ইসলামী সমাজ কল্যান ফাউন্ডেশনের আরব আমিরাত শাখার সম্মানিত উপদেষ্টা প্রিয় (মোহাম্মদ মহিউদ্দিন) ভাইয়ের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন অত্র ফাউন্ডেশনের দায়িত্বশীলবৃন্দ। 


তারিখ :-০১/০৯/২০২৪ । 


তিনি আমাদের যে কোনো কর্মসূচি বাস্তবায়নে নিজের সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।